শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৭:৫৭ পিএম, ২০২১-০৮-১৯
নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বুধবার সন্ধ্যায় ১ দিন বয়সী এক নবজাতক (ছেলে) চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে তুহিন হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঘটনায় চুরি হওয়া শিশুর বড় ভাই বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার দুপুর ২টা) নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেকের সন্তান সম্ভবা স্ত্রী জুলেখা বেগমকে (৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে গাইনি ওয়ার্ডে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের টয়লেটে যান জুলেখা। একটু পর ফিরে এসে দেখেন বিছানায় তার ছেলে নেই।
নিখোঁজ নবজাতকের স্বজনরা জানান, হাসপাতালের সিসি টিভি ফুটেজে দেখা ওই নারী আজ সকাল থেকে ওই কক্ষে ঘুরাঘুরি করছিল। সুযোগ পেয়ে বাচ্চা নিয়ে পালিয়ে গেছে সে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সিসি টিভি ফুটেজ দেখে নবজাতক চুরি করা ওই নারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা জানান, চুরি হওয়া নবজাতককে উদ্ধারের জন্য বুধবার রাত থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে সিসি টিভি ফুটেজ দেখে ১জনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শিশু চুরির ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited