শিরোনাম
বান্দরবান থেকে সুফল চাকমা: | ০৮:০৪ পিএম, ২০২১-০৮-১৯
বান্দরবান থেকে সুফল চাকমা: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ব্রাক ম্যানেজার প্রদীপ কুমার চাকমার বিরুদ্ধে
অষ্টম শ্রেণিতে পড়ুয়া (১৪) এক কিশোরী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় জনগন ও পুলিশ সূত্রে জানা গেছে মাসাচিং মারমার বাড়িতে বেসরকারি সংস্থা ব্র্যাক উপজেলা অফিস
হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি কর্মসূচী থাকায় অফিসে চলে যান
মাসাচিং মারমা। ওই সময় বাড়িতে ভিকটিম একজন ব্যতীত অন্য আর কেউ ছিলেন না। এতে বাড়িটি ফাঁকা হয়ে
পড়ে এবং ভিকটিমও দুপুর বেলায় বাড়িতে রুমের ভিতরে খাটে শুয়ে ঘুমাচ্ছিলেন। এমন সময় ওঁৎ পেতে থাকার
ধর্ষক অভিযুক্ত ব্রাক ম্যানেজার প্রদীপ কুমার চাকমা হঠাৎ বাড়িতে ঢুকে ভিকটিমকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন।
ধর্ষণের পর ভিকটিমকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। রবিবার (১৫ আগস্ট) বিকাল
৩টার দিকে মাসাচিং মারমার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম ভয়ে মুখ খোলেনি। পরের দিন সকালে
বাড়ির মালিক মাসাচিং মারমাকে ঘটনা অবহিত করেন। এরপর লোকজনের জানাজানি হলে ৩দিন পর (১৮
আগস্ট) ভিকটিমের বাবাকে নিয়ে বাড়ির মালিক মাসাচিং মারমা ব্র্যাক অফিসে অভিযোগ করেন। এব্যাপারে
ভিকটিমের বাবার উচঅং মারমা বলেন, আমার মেয়েকে দূর সম্পর্কের আত্নীয়ের বাড়িতে পড়ালেখা করতে রাখা
হয়েছিল। সে রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে। ১৫ আগষ্ট সরকারিভাবে জাতীয়
কর্মসূচী থাকায় বাড়ির মালিক অনুষ্ঠানে চলে যাওয়ায় আমার মেয়েকে একা পেয়ে ওই ব্রাক ম্যানেজার প্রদীপ কুমার
চাকমা ধর্ষণের ঘটনা ঘটায়। প্রচলিত আইনে তার কঠিন শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে ব্রাকের এরিয়া ম্যানেজার মো: মোশারফ বলেন, ম্যানেজার প্রদীপ কুমার চাকমার বিরুদ্ধে ধর্ষণের
ঘটনার খবর পেয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোয়াংছড়ি থানার
অফিসার ইনচার্জ (ওসি) এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নিশ্চিত বলেন ধর্ষণে ঘটনা অভিযোগ পেয়ে ব্র্যাক
ম্যানেজারের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited