শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৬:০৫ পিএম, ২০২১-০৮-২১
নোয়াখালীর বেগমগঞ্জে জুয়া খেলার সময় ৯ জুয়াডিকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১৬ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মামুন (২৭) মাসুদ (৪২)জাফর (৪৮) মানিক (৩৫) জামাল (৪৬) আজাদ (৪২) আবদুল করিম (৪৪) অলি উল্যা (৪১) ও সফিক (৩১)।
শনিবার (২১ আগস্ট) দুপুরে আটকৃকৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার চৌহমুনী পৌরসভার একটি মহল্লা থেকে তাদের আটক করে পুলিশ।
স্থানীয় সূত্র বলছে, চৌমুহনী পৌরসভার মালেক মিয়ার বাড়িতে দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যোগে এখানে জুয়া খেলতে আসেন। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোকজন আসেন। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম হয়ে থাকে বলেও জানান তারা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited