বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন 

জবি প্রতিনিধি    |    ০৪:১৫ পিএম, ২০২১-০৮-২৩

পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন 

পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দ্রুত জানানো হবে বলেছেন উপাচার্যরা। প্রাথমিক আবেদন করেছে ৩ লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। 
গুচ্ছভিত্তিক ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সম্পন্ন হয়েছে ২৫ জুন এবং গত শনিবার রাতে চুড়ান্ত আবেদনের সময়সীমা ও ফি নির্ধারন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন যাচাই বাছাই শেষে যেসকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। চলতি  মাসের মধ্যে উত্তীর্ণদের মুঠোফোনে বার্তার মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। 
পরবর্তী ধাপ অর্থাৎ চূড়ান্ত আবেদন পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে গতবারের পরীক্ষার ফি ৬০০ টাকা থেকে বেড়ে এবার  দ্বিগুন অর্থাৎ ১২০০ টাকা করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) রাত আটটায় শুরু হওয়া ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির মিটিং শেষে এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মোনাজ আহমেদ নূর।
মোনাজ আহমেদ নূর আরও বলেন, আমরা প্রথমে ৬০০ টাকা করে ফি নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু আজকের মিটিংয়ে ১২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের ইউজার নেম ও আইডি মুঠোফোনে বার্তার মাধ্যমে জানানো হবে। এগুলো দিয়ে তারা আবেদন করতে পারবে। যাদের বার্তা যাবে তারা পরবর্তী ধাপে উক্ত ফি প্রদানের মাধ্যমে চূড়ান্ত আবেদন করতে পারবে। তবে করোনার জন্য সময় বাড়ানো লাগলে আমরা তা করব।
ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নে উপাচার্য বলেন, পরিস্থিত স্বাভাবিক থাকলে শীগ্রই  পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আমরা পরিকল্পনা করেছি অক্টোবরের মধ্যেই ভর্তি পরীক্ষা নিয়ে নেওয়ার। সশরীরে এ পরীক্ষা নিতে চান বলেও জানান তিনি।
যদিও ইতিপূর্বে উপাচার্যদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে, ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির উপরে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য মোট তিনটি বিভাগে পরীক্ষা হবে। শিক্ষার্থীদের পছন্দের ক্রমানুসারে কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র সিলেক্ট করতে হবে। আবেদনকারী বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও অধ্যয়নের বিষয় সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। আবেদনকারীর শিক্ষার্থীর ছবি বর্গাকার, হালকা এক রঙের ব্যাকগ্রাউন্ড ও ছবির সাইজ ১০০ কিলোবাইটের নির্ধারিত ফরম্যাটে থাকতে হবে।
এদিকে ২০১৬ সালে এসএসসি উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে 'গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে ২০১৬ সালের পাস করা এসএসসি শিক্ষার্থীদের বাদ দেওয়া কেন অবৈধ হবে না' তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২৩ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচাপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়ার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।রিটের বিবাদীরা হচ্ছে- শিক্ষা সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ২৪ জন। গতকাল রবিবার (২২ আগস্ট) এ সংক্রান্ত একটি নোটিশ বিশ্ববিদ্যালয়ে আসে।  এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান বলেন, গতকাল আমাদের মিটিং হয়েছে কিন্তু আজ হাইকোর্টের ফাইলটি আমাদের কাছে আসে। আমরা আগামী মিটিংয়ে বিষয়টি উত্থাপন করবো, সেখানে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। এর আগে ১৯ জুন বিজ্ঞান, ২৬ জুন মানবিক ও ৩ জুলাই বাণিজ্য বিভাগে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারন করা হলেও করোনার প্রকোপে আগেই তা স্থগিত করা হয়। 
গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়গুলো হলো : জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত


'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

'মোংলা বন্দরের উন্নয়নের বিকল্প নেই'

ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর