শিরোনাম
জবি প্রতিনিধি | ০৬:০২ পিএম, ২০২১-০৮-২৪
উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা থানা পুলিশ।
রাত সাড়ে ১২টার দিকে কোচিং সেন্টারের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে সোমবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঐ শিক্ষার্থীর নাম মো. মিজবাহ উল আজিম। তিনি ২০১৭-১৮ সেশনের (১৩ তম ব্যাচ) জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। মিজবাহর গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া।
ওই কোচিং সেন্টারটি মিজবাহর বড় ভাইয়ের। আরও দুই সহকর্মীর সঙ্গে কোচিং সেন্টারের একটি কক্ষে থাকতেন। তার অন্য সহকর্মীরা মিজবাহর রুম বন্ধ পেয়ে তার কক্ষ ধাক্কা দিয়ে খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘মরদেহটি কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে লাইলন রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমরা মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited