শিরোনাম
জবি প্রতিনিধি | ০৭:৪৪ পিএম, ২০২১-০৯-০৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবির) ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২১-২২ অর্থ বছরের মূল রাজস্ব (অনুন্নয়ন) বাজেট ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সাথে অনলাইন পরীক্ষার চূড়ান্ত নীতিমালা পাশ হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক-এর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, অন্যান্য সদস্যবৃন্দ ও সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন সিন্ডিকেট সদস্য অনলাইন প্লাটফরমের মাধ্যমে সিন্ডিকেট সভায় সংযুক্ত ছিলেন।
উক্ত সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ১২৮ কোটি ৬ লক্ষ ৪৫ হাজার টাকা এবং ২০২১-২২ অর্থ বছরের ১৪৮ কোটি ৮৭ লক্ষ টাকার মূল রাজস্ব (অনুন্নয়ন) বাজেট পাস হয়। উল্লেখযোগ্য খাতের মধ্যে গবেষণা খাতের গত অর্থ বছরের ২০২০-২১ বাজেট ২ কোটি টাকা হতে বৃদ্ধি করে ২০২১-২২ অর্থ বছরে ৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
এছাড়াও মূলধন অনুদান (যন্ত্রপাতি, পরিবহন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অন্যান্য অনুদান) খাতে ৮ কোটি ৪৬ লক্ষ, আবর্তক অনুদান (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ও ভাতাদি) খাতে ৯৮ কোটি ৩৭ লক্ষ টাকা, পন্য ও সেবা সহায়তা খাতে ৩২ কোটি ৯০ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ২ কোটি ৩০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited