শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫৮ পিএম, ২০২১-১০-০৫
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে সৌদি নিয়োগকর্তা ব্যক্তিগত সুবিধার জন্য বা অর্থের বিনিময়ে তার কোন প্রবাসীকর্মীকে অন্যত্র চাকরিতে নিযুক্ত করলে তাকে ৩ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১,২০,০০০ টাকা ) জরিমানা করা হবে । জানা গেছে যে, নিয়োগকর্তা যিনি প্রথমবারের মতো এই আইন লঙ্ঘন করবে, তাকে এক মাসের জেল এবং ৫ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে।একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মধ্যে রয়েছে দুই মাসের কারাদণ্ড এবং ২০হাজার সৌদি রিয়াল জরিমানা, তৃতীয়বার উক্ত আইন লঙ্ঘনের জন্য নিয়োগকর্তাকে ৩ মাসের জেল এবং ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার বিধান করা হয়েছে । একজন শ্রমিকের স্ব-কর্মসংস্থানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে এক বছরের জন্য শ্রমিক নিয়োগের জন্য নিয়োগকর্তার উপর নিষেধাজ্ঞা থাকবে। দ্বিতীয়বার এবং তৃতীয়বার একই আইন লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে নিষেধাজ্ঞা যথাক্রমে দুই বছর এবং তিন বছর করা হবে। জাওয়াজাত সতর্ক করে দিয়েছে যে, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য চাকরিতে নিযুক্ত প্রবাসীদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ৫০,০০০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। সেক্ষেত্রে প্রবাসীকে জেল খাটানো এবং জরিমানা পরিশোধের পর নিজ দেশে নির্বাসিত করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited