শিরোনাম
আনোয়ারায় প্রতিনিধি : | ০৬:২৭ পিএম, ২০২১-১১-১৪
সারা দেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারায় স্বাস্থবিধি মেনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে একযোগে আনোয়ারা উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। মহামারির কারণে এবারের এসএসসি পরীক্ষা হচ্ছে ভিন্ন আমেজে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। মাস্ক এবং হ্যান্ড নিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে কেন্দ্রে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেন আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও পশ্চিমচাল ইসলামিয়া ফাযিল মাদ্রাসারসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসন থেকে নেয়া হয়েছে সব রকমের পদক্ষেপ। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করার নির্দেশ দেয়া হয়। এছাড়াও পরীক্ষার ২৫ মিনিট আগে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হয় প্রশ্নপত্রের সেট কোড। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় মোট ৫হাজার ২২জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে।
দাখিল থেকে ছয়'শ ৮১জন , এসএসসি ভোকেশনাল থেকে ১০৯ জন এবং এসএসসি সাধারণ বিভাগে ৪২৩২জনসহ ৬টি কেন্দ্রে মোট ৫০২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, প্রতি বছর ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে করোনায় আক্রান্তের হার সহনীয় মাত্রায় পৌঁছানোয় পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে বিশেষ তিনটি বিষয়ের উপর এসএসসি সহ সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়গুলোর ফলাফল মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited