শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫৪ পিএম, ২০২১-১১-২৭
গাজীপুর: গাজীপুরের টঙ্গীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। শনিবার (২৭ নভেম্বর) ভোরের দিকে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের পাশে মাজার বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, টঙ্গী ঝিলের ওপর সরকারি জায়গায় গড়ে ওঠা মাজার বস্তিতে শনিবার ভোরে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুরের টঙ্গী, ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বস্তির ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে গ্যাস সিলিন্ডারগুলো পাইপ লিকেজ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আগুনে ছোট ছোট কম বেশি পাঁচশ টং ঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited