বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আফগানিস্তান ইস্যুতে একসঙ্গে কাজ করবে কাতার-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৪৪ এএম, ২০২১-১২-০৭

আফগানিস্তান ইস্যুতে একসঙ্গে কাজ করবে কাতার-তুরস্ক


আফগানিস্তানে স্থিতিশীলতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে কাতার এবং তুরস্ক। আফগানিস্তানের পরিস্থিতিতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দোহা কাজ চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৬ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি বলেন, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।


এগুলো নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে কাতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নিশ্চয়তা দিতে কাতার তাদের মিত্র দেশ তুরস্ক এবং তালেবান কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

কাতার-তুরস্কের সংলাপের ৭ম বার্ষিকীতে কৌশলগত অংশ হিসেবে এই দুই দেশ একত্রিত হওয়ার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বসেই সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন শেখ মোহাম্মদ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে দুই দিনব্যাপী এই বৈঠকের আয়োজন করা হয়। সামরিক, স্বাস্থ্য, পর্যটন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে কমপক্ষে ১২টি চুক্তি স্বাক্ষরের পর মঙ্গলবার এই বৈঠক শেষ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আফগানিস্তানের শান্তি এবং স্থায়িত্ব নিয়ে তুরস্ক কাজ করতে চায় বলে উল্লেখ করেছেন মেভলুত কাভুসোগলু। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সঙ্গে সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।


তিনি আরও বলেন, আফগানিস্তানে মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে প্রয়োজন। আমরা সে বিষয়েই কাজ করছি। তিনি বলেন, আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদান এবং কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু রাখার বিষয়টি নিশ্চিত করতে তুরস্ক কাতারকে সহযোগিতা করছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর