বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা ইস্যুতে ওআইসিকে ধন্যবাদ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪০ পিএম, ২০২১-১২-১৩

রোহিঙ্গা ইস্যুতে ওআইসিকে ধন্যবাদ বাংলাদেশের

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া ও আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য মামলা দায়েরে ইসলামি সহযোগী সংস্থার (ওআইসি) সহযোগিতার জন্য নবনিযুক্ত মহাসচিব রাষ্ট্রদূত হিসেইন ব্রাহিম তাহাকে ধন্যবাদ জানালেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাষ্ট্রদূত সোমবার (১৩ ডিসেম্বর) জেদ্দাস্থ ওআইসির সদর দপ্তরে নবনিযুক্ত মহাসচিবের সঙ্গে বৈঠক করেন।

এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে ওআইসির শিক্ষা, বাণিজ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, সামাজিক কল্যাণ, নারীর অধিকার ও মানবিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ওআইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ ওআইসিতে স্থায়ী মিশন চালু করার বিষয়ে কাজ করছে বলে মহাসচিবকে জানান।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আশা প্রকাশ করেন, নবনিযুক্ত মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা’র নেতৃত্বে আগামী দিনে ইসলামি সহযোগী সংস্থা মুসলিম বিশ্বে আরও অবদান রাখতে সক্ষম হবে। তিনি নতুন মহাসচিবকে তার দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বাংলাদেশকে ওআইসির এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সরকার মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। রোহিঙ্গা শরণার্থী সমস্যাসহ মুসলিম উম্মাহর অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল আলম সিদ্দিকি ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর