শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৫৮ এএম, ২০২১-১২-২৭
আফগানিস্তানে নারীদের চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। রোববার (২৬ ডিসেম্বর) এসব নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, আফগানিস্তানে ট্যাক্সিতে উঠতে গেলে নারীদের হিজাব পরতেই হবে, ক্ষেত্রবিশেষে তাদের বোরকাও পরতে হবে। ট্যাক্সিচালকদেরও একগুচ্ছ নিয়ম মানতে হবে। তাদের কেমন ব্যবহার করতে হবে, সেই নির্দেশিকাও জারি করেছে প্রোপাগেশন অফ ভার্চু ও প্রিভেনশন অফ ভাইস মন্ত্রণালয়।
নতুন নির্দেশিকায় বলা হয়, নারীরা হিজাব না পরলে তাদের ট্যাক্সিতে নেওয়া যাবে না। কোনো নারী যদি ৭২ কিলোমিটার বা তার বেশি দূরত্বে যেতে চান, তাহলে তার সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতেই হবে।
ট্যাক্সিচালকদের বলা হয়েছে, তাদের লম্বা দাড়ি রাখতে হবে। তাদের প্রার্থনার জন্য থামতে হবে। তারা ট্যাক্সিতে কোনো গান বাজাতে পারবেন না।
আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন রহিমি তালেবানের এই নতুন নির্দেশের সমালোচনা করে ডয়েচে ভেলেকে বলেন, এর ফলে নারীদের সমস্যায় পড়তে হবে এবং প্রকাশ্য স্থানে তাদের নিরাপত্তা কমবে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited