শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৭:৩৮ পিএম, ২০২২-০১-১১
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সীমান্তবর্তী শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া দক্ষিণপাড়ার এক বাড়ির গোয়াল ঘর হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় গাঁজা হেফাজতে রাখার অভিযোগে গাঁজা ব্যবসায়ী আবু তালেব ওরফে খোকনকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের কদম আলীর ছেলে। এ ঘটনায় শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে। ১০ জানুয়ারী সোমবার রাত সাড়ে ১০ টায় আবু তালেবের গোয়াল ঘর থেকে বিপুল পরিমাণ এ গাঁজা উদ্ধার করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনর্চাজ রুপন কুমার সরকার জানান, সোমবার ১০ জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহমেদ ও রইচ আহমেদের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম রাতে যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া দক্ষিণপাড়ার আবু তালেবের বাড়িতে অভিযান চালায়। ডিবি’র অভিযানের খবর পেয়ে ঘরে থাকা আবু তালেব পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গরুর গোয়াল ঘর থেকে ১০ কেজি ওজনের গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ীকে মঙ্গলবার ১১ জানুয়ারী আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited