বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ের পরও জিততে পারলো না দিল্লি 

স্পোর্টস ডেস্ক :    |    ১১:১৭ এএম, ২০২২-০৪-০৩

মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ের পরও জিততে পারলো না দিল্লি 

দিল্লি ক্যাপিট্যালসের হয়ে প্রথম ও শেষ- দুইটি গুরুত্বপূর্ণ ওভারই করেছিলেন মোস্তাফিজুর রহমান। এই দুই ওভারে মাত্র ১০ রান খরচায় নেন তিনটি উইকেট। বিশেষ করে ইনিংসের শেষ ওভারে মাত্র তিন রানে ২ উইকেট তুলে নেন দ্য ফিজ। সবমিলিয়ে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। তার এমন দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ জিতে বের হতে পারেনি দিল্লি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে গুজরাট। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানের বেশি করতে পারেনি দিল্লি। যার ফলে টানা দ্বিতীয় জয় পেয়েছে গুজরাট। ১৭২ রানের লক্ষ্যে দিল্লির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন দলের অধিনায়ক রিশাভ পান্ত। এছাড়া ললিত যাদব ২৫, রভম্যান পাওয়েল ২০, মানদ্বীপ সিং ১৮ রান করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে মিলেছে ১৪ রানের পরাজয়। গুজরাটের পক্ষে ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। এছাড়া মোহাম্মদ শামির শিকার দুই উইকেট।

 এর আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। প্রথম দুই বলে মোস্তাফিজ দেন ১ রান করে। তৃতীয় ডেলিভারিতেই পান উইকেটের দেখা। অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে বোকা বানান মোস্তাফিজ দারুণ এক ডেলিভারিতে। এমনই ডেলিভারি, আউটের আবেদনে আম্পায়ারও সাড়া দেননি। বল যে ব্যাটে লেগে গেছে, বুঝতে পারেননি তিনি। রিভিউ নেন পান্ত। আলট্রাএজে দেখা যায়, বল ব্যাটে ছুঁয়ে গেছে। ওয়েড ফেরেন মাত্র ১ রানে। প্রথম ওভারে সবমিলিয়ে মোস্তাফিজ দেন ৭ রান। এরপর তাকে বোলিং থেকে সরিয়ে নেন পান্ত। আনেন পাওয়ার প্লের শেষ ওভারে। ষষ্ঠ ওভারে এসে উইকেট না পেলেও মাত্র ৪ রান খরচ করেন কাটার মাস্টার।

এরপর ডেথ ওভারে মোস্তাফিজকে আনেন পান্ত। ১৭তম ওভারে ফিজ দেন ৯ রান। দুই ওভার বিরতি দিয়ে ২০তম অর্থাৎ শেষ ওভারটি করতে আসেন টাইগার পেসার।
ওই ওভারে প্রথম বলে ডেভিড মিলার নিতে পারেন মাত্র ১ রান। দ্বিতীয় বলেই উইকেট। এক্সট্রা কভারে মারতে গিয়ে বল আকাশে তুলে দেন রাহুল তেয়াতিয়া (১৩)। তার পরের দুই বলে এক করে দুই রান। এবার অভিনব মনোহরকে (১) কাটারে বিভ্রান্ত করেন মোস্তাফিজ। স্লগ সুইপ করতে গিয়ে কভারে অক্ষর প্যাটেলের ক্যাচ হন এই ব্যাটার। শেষ বলে রশিদ খান ব্যাট লাগাতে না পারলে দৌড়ে বাই এক রান নেন। 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর