শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৩৩ পিএম, ২০২২-০৪-২৬
নগরে লরীর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হাবিবুর রহমান (২১) নামে শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরের ডবলমুরিং থানার কদমতলী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান সরাইপারা ১২ নম্বর ওয়ার্ডের ঝর্ণা পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। সে বেসরকারী শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব রাব্বানী অপু বলেন, মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে লরীর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক লরিটি আটক করা হয়েছে। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেরকুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে সড়ক দুর্ঘটনায় মৃত একজনকে চমেক হাসপাতালে আনা হলে। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মর্গে প্রেরণ করেন। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited