বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ইরানের নেতাদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক  

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫৬ পিএম, ২০২২-০৫-০৯

ইরানের নেতাদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক  

ইরান সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এসময় রাজধানী তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে তিনি বৈঠক করেন। তবে একই দিনে আসাদ দামেস্কে ফিরে এসেছেন। সিরিয়ার সরকারকে সামরিকভাবে সহায়তা করছে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈঠকে খামেনী বলেছেন, সিরিয়ার জনগণ ও সরকারের প্রতিরোধ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সম্মান-মর্যাদা বাড়িয়েছে। বর্তমান সিরিয়ার সঙ্গে যুদ্ধ-পূর্ববর্তী সিরিয়ার পার্থক্য রয়েছে। কিন্তু বর্তমানে সিরিয়ার সম্মান ও মর্যাদা আগের চেয়ে অনেক বেড়েছে। সবাই এই দেশকে একটি শক্তি হিসেবে গণ্য করছে। আসাদকে উদ্দেশ করে সর্বোচ্চ নেতা আরও বলেন, আমাদের ও আপনাদের প্রতিবেশী দেশগুলোর কিছু নেতা ইহুদিবাদী ইসরায়েলে নেতাদের সঙ্গে কফি খান। কিন্তু এসব দেশের জনগণই বিশ্ব কুদস দিবসে ব্যাপক সংখ্যায় রাস্তায় নেমে ইহুদিবাদের বিরুদ্ধে স্লোগান দেন। এটাই এখন এই অঞ্চলের বাস্তবতা।

আয়াতুল্লাহ খামেনী বলেন, আন্তর্জাতিক যুদ্ধে সিরিয়ার বিজয়ের পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আপনার (বাশার আসাদ) উচ্চ মনোবল। এই মনোবল নিয়েই আপনি যুদ্ধের ক্ষতি পুষিয়ে দেশ পুনর্গঠন করতে সক্ষম হবেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির কথা স্মরণ করে আয়াতুল্লাহ খামেনী বলেন, সিরিয়ার বিষয়ে সোলাইমানির বিশেষ ধরণের সমর্থন ও সহযোগিতা ছিল।

এসময় দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরান ও সিরিয়ার মধ্যে সম্পর্ক ও বন্ধন উভয় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্ককে দুর্বল হতে দেওয়া যাবে না বরং যতটুকু সম্ভব জোরদার করতে হবে।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর