শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:২৪ এএম, ২০২২-০৫-১০
ইকুয়েডরে সান্তো দোমিঙ্গো শহরের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার (৯ মে) সংঘর্ষের এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেন, সংঘর্ষের পর থেকে একশ আটজন বন্দী এখনো পলাতক রয়েছে এবং ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী, সান্তো ডোমিঙ্গোর বেলাভিস্তা কারাগারে একজন সন্ত্রাসীকে স্থানান্তর করার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে। দেশটির সরকারের হিসাবে, গতবছর কারাগারে মাদক পাচারকে কেন্দ্র করে চক্রগুলোর সংঘর্ষে অন্তত ৩১৬ জন বন্দীর মৃত্যু হয়েছে।
কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দীদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়। জানা গেছে, ইকুয়েডরের কারাগারে বন্দির সংখ্যা প্রায় ৩৯ হাজার।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited