শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৪৬ পিএম, ২০২২-০৫-১৫
অবশেষে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করতে যাচ্ছে ফিনল্যান্ড। রোববার (১৫ মে) দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশোধের হুমকি উপেক্ষা করে নর্ডিক দেশটি নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে আবেদন করার সিদ্ধান্তের কথা জানান। তবে এটি ন্যাটোতে পাঠানোর আগে অবশ্যই সংসদে অনুমোদনের জন্য পাঠানো হবে বলেও জানান তারা। এ সময় প্রধানমন্ত্রী মারিন বলেন, আমরা আশা করছি ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে সংসদ আবেদনটির অনুমোদন দেবে। এ ব্যাপারে ন্যাটোর সঙ্গে জোরালো আলোচনা চলছে বলে জানান প্রেসিডেন্ট নিনিস্তো।
এদিকে ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। তবে এ অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা হবে একটি ভুল সিদ্ধান্ত। তাছাড়া গতকাল ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। রাশিয়ার জ্বালানি সরবরাহকারী কোম্পানি আরএও জানিয়েছে, বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited