শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৮:০৬ পিএম, ২০২০-০৯-১৪
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বারকু হেমরন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর পরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান। মৃত ওই বৃদ্ধ দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাশী এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মোট ১১ জনের মৃত্যু হলো।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান জানান, সপ্তাহব্যাপী সর্দি-কাশি ও জ্বর থাকায় গত ৮ সেপ্টেম্বর ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১১ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। রবিবার রাতে পজিটিভ ফলাফল আসে। তবে রিপোর্ট আসার আগে রবিবার দুপুর ২টায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় তাকে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, নমুনার ফলাফল আসার আগেই তাকে দাহ করা হয়। তবে তার পরিবারের চলাফেরার ওপর সোমবার থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে রোববার নতুন করে পঞ্চগড় জেলায় আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৭৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৪ জন। আর এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন, সুস্থ হয়েছেন ৫০২ জন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited