শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৪৯ পিএম, ২০২২-০৫-২১
মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের শেষ দুর্গ আজভস্তালের পতন হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২০ মে) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মারিউপোলে ইউক্রেনের সবশেষ সৈন্যও আত্মসমর্পণ করেছে। এ নিয়ে গত পাঁচদিনে সেখানে ২৪শ’র বেশি ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেছেন, গত ২১ এপ্রিল থেকে ইউক্রেনীয় বাহিনীর হাতে অবরুদ্ধ মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানা সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মারিউপোল বিজয়ের খবর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। আজভস্তালের পূর্ণ নিয়ন্ত্রণ এখন রুশ সৈন্যদের হাতে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ মে আজভস্তাল ঘিরে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৩৯ জন ইউক্রেনীয় সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে। শুক্রবার আত্মসমর্পণ করেছে শেষ ৫৩১ সৈন্য। আত্মসমর্পণ করা ইউক্রেনীয়দের মধ্যে একজন সামরিক কমান্ডারও রয়েছেন। তাকে বিশেষ নিরাপত্তায় সরিয়ে নেওয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ বাহিনী।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited