শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:০১ এএম, ২০২২-০৫-২২
এক দশক পর অস্ট্রেলিয়ায় আবারও সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। স্থানীয় সময় শনিবারের (২১ মে) ভোটে প্রধানমন্ত্রী পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। নির্বাচনে হেরে বিদায় নিচ্ছেন লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন।
স্থানীয় সময় শনিবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় দেশটিতে। নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট দেন অস্ট্রেলিয়ার এক কোটি ৭০ লাখের বেশি মানুষ। করোনার মহামারিতে ২০১৯ সালের পর এবার ভোট অনুষ্ঠিত হলো। জয়ের খবরে অ্যান্থনি আলবানিজ উচ্ছ্বসিত সমর্থকদের বলেন যে অস্ট্রেলিয়ানরা ‘পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন’। তবে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
এবারের নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন নিয়ে আরও বেশি কাজ করা, সামাজিক সেবায় বিনিয়োগ বাড়ানো, ক্ষমতায় ভারসাম্য বজায় রাখা এবং ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন ৫৯ বছরের আলবানিজ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য স্কট মরিসনকে ধন্যবাদ জানিয়ে আলবানিজ বলেছেন যে তিনি ‘খুব সদয়ভাবে আমার মঙ্গল কামনা করেছেন’।
এদিকে, ভোটের ফলাফলের আভাস পেয়ে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ আলবানিজকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজ দলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। এর আগে বিভিন্ন জনমত জরিপে উঠে আসে যে, এবার সামান্য ব্যবধানে জয়ী হতে পারে লেবার দল।
অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। জয়ের জন্য ১৫১ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে অন্তত ৭৬টি আসনে জয় নিশ্চিত করতে হবে যে কোনো দলকে। এখান থেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা হয়। যদি সেটি করতে ব্যর্থ হয় তখন স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন প্রয়োজন হয় কিংবা ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited