শিরোনাম
রাজশাহী প্রতিনিধি : | ০৫:১৪ পিএম, ২০২২-০৫-২২
রাজশাহী মহানগরীর মোড়ে মোড়ে গড়ে উঠেছে শতাধিক কিশোর গ্যাং । এদের মধ্যে আবার শাখা উপশাখাও রয়েছে। কেউ আবার আলাদা ভাবেও পরিচালনা করছে নিজের এলাকার এই গ্যাং। এরা আধিপত্য বিস্তার করছে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের।
এসব কিশোর গ্যাং গুলো নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজিও করছেন। এদেরকে মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিল সহ নানা রকমের নেশায় আসক্ত করে ফায়দা লুটছে মাদক ব্যবসায়ীরা। আবার নেশার টাকা জোগাড় করতে এইসব কিশোর গ্যাং চুরি, ছিনতাই । নিজেদের অবস্থান ঠিক রাখতে দু’একজন অসাধু রাজনৈতিক নেতাও এদের ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি বাসার সামনে গাঁজা খেতে নিষেধ করায় টিকাপাড়া বাশার রোডের এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে কিশোর গ্যাং। সেই সাংবাদিক নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন, তবে তাকে শঙ্কার মধ্যে দিন কাটাতে হচ্ছে ।
কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় কিশোর গ্যাং এর জায়গা দখল করাকে কেন্দ্র করে একজন নিহত ও কয়েকজন আহত হয়। রাজশাহী পদ্মার পাড়ে মেয়ে কিশোর গ্যাং এর মারামারির তিনটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও কিশোর গ্যাং এর বাইক নিয়ে ছিনতায়ের ঘটনা বেড়েই চলেছে। যা নগরবাসীকে আরো ভাবিয়ে তুলেছে।
রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা মুরব্বীরা এখন কোন মোড়ে চায়ের দোকানে বসতে পারি না, বিনোদন কেন্দ্রগুলোতে যেতে পারি না, নগরীতে নতুন কেও বাড়ি করতে আসলে এই কিশোর গ্যাং এর চাঁদাবাজি, অত্যাচার এবং রাস্তাঘাটে মাদক সেবন এই শান্তির নগরী রাজশাহীকে উত্তপ্ত করে তুলেছে। এগুলো প্রশাসনকে কঠোরভাবে দমন করার দাবি জানান তিনি।
এ বিষয়ে কথা বলতে আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলমকে কয়েক দফায় মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কিশোর গ্যাং সম্পর্কে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহ্রিয়ার বলেন, আমরা বিভিন্ন এলাকায় আমাদের সোর্স ও পুলিশের সহযোগিতা নিয়ে কিশোর গ্যাং এর তালিকা করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন র্যাব-৫ কিশোর গ্যাং’কে রাজশাহী থেকে নির্মূল করতে কাজ করে যাচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited