বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতে পেঁয়াজের কেজি ৩ রুপি, চাষিদের চোখে জল 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৫০ এএম, ২০২২-০৫-২৮

ভারতে পেঁয়াজের কেজি ৩ রুপি, চাষিদের চোখে জল 

ভারতে কৃষকদের কাঁদিয়েই চলেছে পেঁয়াজ। মহারাষ্ট্রের নাশিক, ধুলেসহ দেশটির প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোতে ক্রমাগত কমছে দাম। কোথাও কোথাও পেঁয়াজের কেজি মাত্র তিন রুপিতে নেমেছে। ফলে লাভের আশায় গুঁড়েবালি, এখন উৎপাদন খরচই ওঠানোই কঠিন হয়ে গেছে ভারতীয় কৃষকদের কাছে।

শুক্রবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের বুলধানা, অমরাবতী, আকোলার মতো জেলাগুলোয় ক্ষেত থেকে প্রতি কেজি পেঁয়াজ তিন থেকে পাঁচ রুপিতে বিক্রি হচ্ছে। তবে নিম্নমানের হলে তার দাম মিলছে কেজিপ্রতি ৫০ পয়সা থেকে দুই রুপি।

নাগপুরের কালামনায় স্থানীয় কৃষি উৎপাদন বিপণন কমিটির উঠানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে নয় থেকে ১০ রুপিতে, তবে তা কেবল সেরা মানের জন্য। নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে একেবারে পানির দামে। ব্যবসায়ীরা জানিয়েছেন, উৎপাদিত পেঁয়াজ কালামনায় পৌঁছাতে কৃষকদের খরচ হয় কেজিপ্রতি ১ দশমিক ৬০ রুপি থেকে দুই রুপি। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৫ থেকে ২০ রুপিতে বিক্রি হচ্ছে। ভারতে এই মুহূর্তে পেঁয়াজ রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে তাদের অন্যতম প্রধান ক্রেতা বাংলাদেশ পেঁয়াজ আমদানি আপাতত বন্ধ রেখেছে। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির সুযোগ পেলে ভারতের বাজারে পেঁয়াজের দাম আবারও বাড়তে পারে। 

ভারতীয় কৃষক সংগঠন শেতকারি সংগঠনা নাশিকের ইওলাতে এক প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা করছে। সংগঠনটির নেতা ললিত বাহেল বলেন, আমরা পেঁয়াজ ব্যবসায় সরকারি হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করার মতো দাবিগুলো উপস্থাপন করবো। পেঁয়াজের দাম কমলে আমাদের সাহায্য লাগবে না, দাম বাড়লেও সরকারের কোনো ব্যবস্থা নিতে হবে না। কন্টেইনার ঘাটতির কারণে ভারতের পেঁয়াজ রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, এটি তিনিও স্বীকার করেছেন।

জানা গেছে, দাম কমে যাওয়ায় হতাশ ভারতীয় কৃষকরা পেঁয়াজ মজুত করতে শুরু করেছেন। পরে দাম বাড়লে বিক্রি করার আশা করছেন তারা। তবে এর জন্যে বাড়তি খরচ করতে হচ্ছে কৃষকদের। আকোলা জেলার আকোলি জাঙ্গির গ্রামের বাসুদেব খান্ডেরাও বলেছেন, তিনি প্রতি কেজি পেঁয়াজে মাত্র পাঁচ রুপি পাওয়ার পর আর বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন। বাসুদেব বলেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যেতে পারে। তবে এর জন্য খরচ রয়েছে, যা সবার পক্ষে বহন করা সম্ভব নয়।

ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (এনএএফইডি) নাশিক, ধুলে, জলগাঁও ও পুনেতে পেঁয়াজ কেনা শুরু করেছে। তবে বিদর্ভে এমন কোনো উদ্যোগ নেই। তাছাড়া এনএএফইডির ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে বলেও অভিযোগ রয়েছে ভারতীয় কৃষক সংগঠনের।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর