বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মালয়েশিয়ায় ৫১ অবৈধ অভিবাসী আটক 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৫৭ এএম, ২০২২-০৫-২৮

মালয়েশিয়ায় ৫১ অবৈধ অভিবাসী আটক 

মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা অভিবাসীদের ধরতে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এসময় বাংলাদেশিসহ ৫১ জনকে আটক করা হয়। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) রাতে মালয়েশিয়ার ক্লাং পাছার বেসার মেরু এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব (কেডিএন) দাতুক সেরি ওয়ান আহমেদ দাহলান বিন হাজি আব্দুল আজিজ ও অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি বিন দাউদ উপস্থিত ছিলেন। অভিযানে ৭০৪ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এরমধ্যে ৬৩৭ জন ইউএন কার্ডধারী। বাকি ৫১ জন অভিবাসীর কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়।

আটক ৫১ জনের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে কোন দেশের কতজন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইউএন কার্ডধারী ৬৩৭ জনকে আটক করা হবে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ইউএন শরণার্থী কার্ডের বিধান নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছেও শরণার্থী কার্ড পাওয়ার পর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) কার্যক্রমও প্রশ্নের মুখে পড়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন সাংবাদিকদের বলেছেন, অভিবাসন বিভাগের অভিযানের সময় ইউএনএইচসিআরের দেওয়া শরণার্থী কার্ড বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছেও পাওয়া গেছে। অন্যদিকে গত মাসে কেদাহের একটি অভিবাসন আটক কেন্দ্র থেকে ৬০ জন রোহিঙ্গা পালিয়ে যান। তারা এখনো পলাতক। এসব রোহিঙ্গা শরণার্থীদের গ্রেফতারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন বলেন, গত ২০ এপ্রিল রোহিঙ্গা শরণার্থী অস্থায়ী আটক ডিপো থেকে ৫২৮ জন রোহিঙ্গা পালিয়ে যায়। ডিপোর কাছাকাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়। অন্যরা পলাতক। ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, পাইকারি বাজারসহ যেসব এলাকায় রোহিঙ্গাদের আনাগোনা বেশি, সেসব এলাকায় যেন অভিযান অব্যাহত রাখা হয়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর