শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৫৪ এএম, ২০২২-০৫-৩০
মিশরের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আবদেল মোনেইম আবুল ফোতুহ ও নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ভুয়া খবর ছড়ানো ও রাষ্ট্রদ্রোহের কারণে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আবদেল মোনেইম আবুল ফোতুহের বয়স ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বেশ কিছু রোগে ভুগছেন। তারপরও তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার দলের নেতা মোহাম্মদ আল-কাশেমকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। তাছাড়া ব্রাদারহুডের সাবেক নেতা মাহমুদ এজ্জাতকেও ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এরই মধ্যে অন্যান্য অভিযোগে একাধিক সাজা ভোগ করছেন।
এদিকে মানবাধিকার সংগঠনগুলো বারবার মিশরে এ ধরনের গণদণ্ডের সমালোচনা করছে ও ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যশনাল জানিয়েছে, ভিন্নমত দমনের জন্যই সরকার আবদেল মোনেইম আবুল ফোতুহ এবং মোহাম্মদ আল-কাশেমের মতো নেতাদের কারাদণ্ডের ব্যবস্থা করেছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited