শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:৪৭ পিএম, ২০২২-০৬-০৮
ঘরের মাঠে হার, সেটাও আবার ১০ উইকেটে! মঙ্গলবার রাতে কলম্বোতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমত লজ্জায় ডোবালো অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্য ছিল ১২৯ রানের। ৬ ওভার হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়ে যায় অসিরা। অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নার পাত্তাই দেননি স্বাগতিকদের। দুজনই করেছেন ঝড়ো হাফসেঞ্চুরি।
অধিনায়ক ফিঞ্চ ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় ৬১ আর তার সঙ্গী ওয়ার্নার ৪৪ বলে ৯ বাউন্ডারিতে ৭০ রানে অপরাজিত থাকেন। ৮৪ বলে তারা গড়েন ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি। এর আগে হঠাৎ ধসে বড় স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি শ্রীলঙ্কার। ১১.৫ ওভার শেষে তাদের রান ছিল ১ উইকেটে ১০০। সেখান থেকে আর মাত্র ২৮ রান তুলতেই বাকি ৯ উইকেট হারায় স্বাগতিকরা।
অথচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দানুষ্কা গুনাথিলাকা। ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি সাজঘরে ফেরার পরও অনেকটা সময় ভালো অবস্থানে ছিল লঙ্কানরা।
১২তম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলে বোল্ড হন পাথুম নিশাঙ্কা (৩১ বলে ৩৬)। সেই শুরু। এক ওভার পর এসে হ্যাজেলউড তুলে নেন ৩ ব্যাটারকে। কুশল মেন্ডিস (১), ভানুকা রাজাপাকসে (০) আর দাসুন শানাকা (০) দলকে বিপদে ফেলেই সাজঘরের পথ ধরেন। চারিথ আসালাঙ্কা ভালোই খেলছিলেন। কিন্তু দলীয় ১১৬ রানের মাথায় তিনিও (৩৪ বলে ৩৮) রানআউট হয়ে গেলে লঙ্কানদের ধস ঠেকানো যায়নি। ইনিংসের ৩ বল বাকি থাকতে ১২৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজেলউড। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন এই পেসার। ২৬ রানে ৩ উইকেট মিচেল স্টার্কের।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited