শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০১:২৯ পিএম, ২০২২-০৬-১১
আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমাকে খুঁজে নেয়- কিছুদিন আগে কথাটি বলেছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন চাইলে একই কথা বলতে পারেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমও। কেননা তিনি মাঠে নামলেই যে হচ্ছে নিত্য নতুন সব রেকর্ড।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৯ ইনিংসে ফিফটির বিশ্বরেকর্ড গড়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন স্বদেশি কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ড।
শুক্রবার মুলতানে বাবরের সামনে ছিল ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টানা চার ওয়ানডেতে সেঞ্চুরি করার হাতছানি। সে পথে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন বাবর। কিন্তু ইনিংসের ৩৬তম ওভারে আকিল হোসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান পাকিস্তানি অধিনায়ক।
আউট হওয়ার আগে ৯৩ বলে ৭৭ রানের ইনিংস খেলেন বাবর। যা কি না আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে তার টানা নবম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে টানা এতো ইনিংসে ফিফটি নেই আর কারও। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মার্চে করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেছিলেন বাবর।
এরপর বাবরের খেলা ইনিংসগুলো হলো ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫*, ৬৬, ১০৩ ও ৭৭ রানের। তিনি ভেঙেছেন জাভেদ মিঁয়াদাদের করা টানা আট ইনিংসে ফিফটির রেকর্ড। ১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত টানা ৮ ওয়ানডে ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার।
ওয়ানডেতে নিজের পরের ইনিংসেও ফিফটি করেছিলেন মিঁয়াদাদ। তবে মাঝে খেলা টেস্টে ফিফটি করতে পারেননি তিনি। তাই তিন ফরম্যাট মিলে তার টানা ফিফটির কীর্তিটি আট ইনিংসেই থেমে গিয়েছে। তবে ওয়ানডেতে টানা নয় ম্যাচের ফিফটি বিশ্বরেকর্ড ঠিকই নিজের দখলে রেখেছেন তিনি।
এদিকে তিন ফরম্যাট মিলে টানা ফিফটির বিশ্বরেকর্ড গড়া বাবরের সামনে শুধু ওয়ানডের রেকর্ডটাও নিজের দখলে নেওয়ার সুযোগ থাকছে। টানা ছয় ওয়ানডেতে অন্তত পঞ্চাশ রান করেছেন তিনি। একই কীর্তি রয়েছে গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোন্স, মার্ক ওয়াহ, রস টেইলর, কেন উইলিয়ামসন, মোহাম্মদ ইউসুফ, ক্রিস গেইল, পল স্টার্লিং, শাই হোপ ও ইমাম-উল-হকের।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited