শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১০:৩৩ এএম, ২০২২-০৬-১৬
করোনা মহামারির পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান জানিয়েছে, এতে দরিদ্র দেশগুলোতে মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী বাস্তুচ্যুতের সংখ্যা রেকর্ড সংখ্যক বাড়বে।
সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালের শেষের দিকে নিপীড়ন, সংঘাত, নির্যাতন ও সহিংসতার ফলে বিশ্বব্যাপী প্রায় আট কোটি ৯০ লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার হয়। এরপর ইউক্রেন যুদ্ধে লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে বিদেশে পালিয়েছে। দেশটিতে বেড়েছে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যাও। এ অবস্থায় তীব্র খাদ্য সংকটও বাস্তুচ্যুতের সংখ্যাকে ত্বরান্বিত করছে।
সংস্থাটির প্রধান ফিলিপপো গ্রানডি বলেন, যুদ্ধ, মানবাধিকার ও জলবায়ু ইস্যুর সঙ্গে যদি খাবার সংকট যোগ হয় তাহলে গৃহহীনদের সংখ্যা বাড়তেই থাকবে। তিনি বলেন, স্পষ্টভাবে বলা যায় যদি সংকট শিগগির সমাধান না হয় তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। খাদ্য মূল্য বাড়ায় ও সহিংসতায় আফ্রিকার বেশ কিছু এলাকা থেকে এরই মধ্যে মানুষজন পালিয়ে যেতে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, গত দশকের প্রত্যেক বছরই বাস্তুচ্যুতের সংখ্যা বেড়েছে। ২০১২ সালে বাস্তুচ্যুতের সংখ্যা ছিল প্রায় চার কোটি ৩০ লাখ, যা বেড়ে এখন দ্বিগুণের বেশি হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited