শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১০:৩৭ এএম, ২০২২-০৬-১৬
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ লক্ষ্যমাত্রার সুদের হার শতকরা পয়েন্টে তিন-চতুর্থাংশ বাড়িয়েছে। দেশটির উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূলত এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গতি ধীর হবে ও বেকারত্বের সংখ্যা বাড়বে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৫ জুন) মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর ঘোষণা দেয়, যা ১৯৯৪ সালের পর সর্বোচ্চ। পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি।
এই পদক্ষেপের মাধ্যমে স্বল্পমেয়াদী ফেডারেল তহবিলের হারকে এক দশমিক পাঁচ শতাংশ থেকে এক দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নীতিনির্ধারকরা ধারণা করছেন যে, বছরের শেষ নাগাদ তাদের মূল হার তিন দশমিক ২৫ শতাংশ থেকে তিন দশমিক পাঁচ শতাংশের মধ্যে পৌঁছাবে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।
কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটি ওয়াশিংটনে দুই দিনের বৈঠক শেষে এক বিবৃতিতে জানায়, মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। মহামারির কারণে সরবরাহ ও চাহিদায় এখনো ঘাটতি রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটি শক্ত প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। চলতি বছরের নভেম্বরে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। তাছাড়া মূল্যস্ফীতি নিয়ে মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যেই এমন পদক্ষেপ নেওয়ার খবর এল।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited