শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১০:৪০ এএম, ২০২২-০৭-১৪
টি-টোয়েন্টি সিরিজ হারের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটাও যাচ্ছেতাই করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। জাসপ্রিত বুমরাহর তোপে মাত্র ১১০ রানে অলআউট হয়ে ১০ উইকেটের বড় পরাজয় সঙ্গী হয়েছে স্বাগতিকদের।
এমন পরাজয়ের পরও দলকে নিয়ে চিন্তিত নন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। সিরিজের দ্বিতীয় ম্যাচে আমার আগে দলকে উজ্জীবিত থাকার কথাই বলেছেন ৩৫ বছর বয়সী এ স্পিনিং অলরাউন্ডার।
মইন মনে করেন, কখনও কখনও হেরে গেলেও সেখান থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। তার ভাষ্য, ‘আমরা কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের জন্য ভালো। সামনেই বিশ্বকাপ, আশা করি আমরা জিততে থাকবো। এমন নয় যে এখন আমরা সব জিততে চাই না। তবে অনেক সময় হার থেকেও বেশি শিক্ষা পাওয়া যায়।’
ইয়ন মরগ্যানের অবসরের পর স্থায়ীভাবে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব পেয়েছেন জস বাটলার। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও তার এই অধ্যায়ের শুরুটা হয়েছে পরাজয় দিয়ে। নতুন এই অধিনায়ককেও সাহস জোগাচ্ছেন মইন আলি।
তিনি বলেছেন, ‘জস (বাটলার) একজন দুর্দান্ত অধিনায়ক। মরগ্যানের অনুপস্থিতিতে সে কয়েক ম্যাচে নেতৃত্ব দিয়েছে। তবে সব ফরম্যাটের একসঙ্গে দায়িত্ব পালন সহজ হবে না। নতুন অধিনায়ক হিসেবে সবাই চায় জয় দিয়ে শুরু করতে। তবে সে জানে এখনও অনেক পথ বাকি এবং দল অনেক দূর যাবে।’
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited