বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সৌদি প্রিন্সের সঙ্গে বৈঠকে খাশোগি হত্যার প্রসঙ্গ টানলেন বাইডেন 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:১৮ এএম, ২০২২-০৭-১৬

সৌদি প্রিন্সের সঙ্গে বৈঠকে খাশোগি হত্যার প্রসঙ্গ টানলেন বাইডেন 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে গেছেন। জেদ্দায় লোহিত সাগরের বন্দর নগরীতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি তুলে ধরেছেন জো বাইডেন। শুক্রবার (১৫ জুলাই) বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বৈঠকে মানবাধিকার ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি সবসময় যেমন করি, আমি স্পষ্ট করে দিয়েছি যে মানবাধিকারের বিষয়টি আমার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’। তিনি আরও বলেন, ‘খাশোগি হত্যার বিষয়টি বৈঠকে উত্থাপন করেছি, আমি সে সময়ে এটি সম্পর্কে কী ভেবেছিলাম এবং এখন কী ভাবছি তা স্পষ্ট করে দিয়েছি’।

তিনি আরও বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মানবাধিকারের ইস্যুতে নীরব থাকতে পারেন না তিনি। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। শুক্রবার জেদ্দায় প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক শুরুর আগে নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

২০১৮ সালে সৌদি এজেন্টদের হাতে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগ ওঠে। এ হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা প্রিন্স সালমান অস্বীকার করলেও মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে, এতে সায় দিয়েছিলেন তিনি।

রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার মধ্যে এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি সংকট মেটাতে মার্কিন প্রেসিডেন্টের সৌদি আরব সফর বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ। এ ছাড়া সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন ও মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য হ্রাস করতেই বাইডেনের এ সফর বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর