বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে হোল্ডারকে ফেরালো উইন্ডিজ 

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৪১ পিএম, ২০২২-০৭-১৮

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে হোল্ডারকে ফেরালো উইন্ডিজ 

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া সপ্তাহ পেরোনোর আগেই ভারতের মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে ফেরানো হয়েছে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে ছিলেন তিনি।

হোয়াইটওয়াশ সিরিজে উইকেটশূন্য থাকার পর এবার ভারতের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন পেসার অ্যান্ডারসন ফিলিপ ও বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ওয়ানডে সিরিজে শুধু প্রথম ম্যাচটি খেলেছিলেন ফিলিপ। অন্যদিকে তিন ম্যাচের সবকয়টি খেলেও তেমন কার্যকর ছিলেন না রোমারিও।

চলতি বছর ওয়ানডে ফরম্যাটে নাজেহাল অবস্থায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে তারা। সেই চার জয় আবার নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে। সবশেষ ছয় ওয়ানডের সবকয়টিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ভারত। তবে ওয়ানডে সিরিজে থাকছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও রিশাভ পান্ত। শিখর ধাওয়ান অধিনায়কত্ব করবেন এই সিরিজে। আগামী ২২, ২৪ ও ২৭ জুলাই ত্রিনিদাদে হবে ম্যাচ তিনটি।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, ক্যাসে কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, কেমো পল, রভম্যান পাওয়েল ও জেডেন সিলস।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর