বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অবশেষে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হামজা শাহবাজ 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:৫৪ এএম, ২০২২-০৭-২৩

অবশেষে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হামজা শাহবাজ 

পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের (পিএমএল-কিউ) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) যৌথ প্রার্থী চৌধুরী পারভেজ এলাহির বিরুদ্ধে নাটকীয়ভাবে তিন ভোটে জয়ের পর পিএমএল-এন নেতা হামজা শাহবাজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। শনিবার (২৩ জুলাই) তার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামজা শাহবাজ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে।

পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান অবশেষে হামজা শাহবাজকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানটি গভর্নর হাউজে অনুষ্ঠিত হয় এবং এতে পিএমএল-এন নেতাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনে পারভেজ এলাহি শুক্রবার (২২ জুলাই) পিএমএল-এন-এর হামজা শাহবাজের কাছে হেরে যান। পাঞ্জাব প্রাদেশিক আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি পিএমএল-কিউ সদস্যদের ভোট গণনা করা হয়নি বলে রায় দেওয়ার পর এ ঘটনা ঘটে।

ডেপুটি স্পিকার মাজারির মতে, হামজা ১৭৯ ও এলাহি ১৭৬ ভোট পেয়েছিলেন। তবে এলাহির নিজের দলের ১০ ভোট গণনা করা হয়নি। ডেপুটি স্পিকার দোস্ত মাজারির পিএমএল-কিউ ভোট প্রত্যাখ্যান করার বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনের রায়ের পর, পিটিআই ও পিএমএল-কিউ নেতারা একটি পিটিশন দাখিল করার কথা জানান।

এদিকে, পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। এর আগে, পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপ-নির্বাচনে বড় জয় পায় ইমরান খানের দল পিটিআই। রোববার অনুষ্ঠিত উপ-নির্বাচনে ২০টি আসনের মধ্যে ১৫টিতেই জয় পায় পিটিআই।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে চৌধুরী মুহাম্মদ সারওয়ারের কাছে উসমান বুজদার তার পদত্যাগপত্র দাখিল করেন এবং মুখ্যমন্ত্রীর পদটি খালি হয়।

পাকিস্তানের চারটি প্রদেশ হলো বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব ও সিন্ধু। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে হলে ৩৭১ ভোটের মধ্যে ১৮৬টি ভোটের প্রয়োজন। যেখানে পিটিআই’র আছে ১৮৩ জন আইনপ্রণেতা। পিএমএল-কিউ’র আছে ১০, পিএমএল-এন’র আছে ১৬৬ এবং পিপিপি’র আছে সাতজন আইনপ্রণেতা।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর