বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘আমার যাওয়ার মতো বাড়ি নেই’, বিক্ষোভকারীদের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:৫২ এএম, ২০২২-০৮-০১

‘আমার যাওয়ার মতো বাড়ি নেই’, বিক্ষোভকারীদের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট  রনিল বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আর বিক্ষোভ শুরু করবেন না। আমার যাওয়ার মতো কোনো বাড়ি নেই।

আমায় বাড়ি যেতে বলা শুধুই সময়ের অপচয়। বরং বিক্ষোভকারীদের উচিত আমার পুড়িয়ে দেওয়া বাড়ি ফের তৈরি করে দেওয়া।  রোববার ( ৩১ জুলাই) ক্যান্ডিতে একটি জনসভায় যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর সেই পদে নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। আন্দোলনে বিক্ষোভকারীরা তার বাড়িও পুড়িয়ে দিয়েছে।  

 শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, লাগাতার বিক্ষোভের কারণে দেশে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে, তার জন্যই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি পিছিয়ে যাচ্ছে। দেশকে আর্থিক সঙ্কট থেকে উদ্ধার করতে এই সাহায্যের অত্যন্ত প্রয়োজন। দেশকে সঙ্কটমুক্ত করতে সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।

সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের হয়েও জনসভায় কথা বলে রনিল।  তিনি বলেন, আর্থিক সঙ্কটের জন্য়  সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বিগত কয়েক সপ্তাহ ধরে চরম জ্বালানি ও খাদ্যসঙ্কটের মধ্যেও বিক্ষোভকারীরা দেশজুড়ে যে তাণ্ডব চলেছে, তার কারণেই আইএমএফের সঙ্গে চুক্তি পিছিয়ে গিয়েছে।

এদিকে, দেশবাসীকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে রেখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন। এই পরিস্থিতিতেই জল্পনা শুরু হয়েছে, আবার শ্রীলঙ্কাতেই ফিরতে পারেন গোতাবায়া। এই প্রসঙ্গে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট বলেন, গোতাবায়ার জন্য এখনই দেশে ফেরা ঠিক হবে না। এখনও দেশে উত্তেজনা রয়েছে, তাই এখন তাঁর ফিরে আসার সঠিক সময় নয়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর