বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দক্ষিণ আফ্রিকাকেও নাড়িয়ে দিয়েছিল আয়ারল্যান্ড 

স্পোর্টস ডেস্ক :    |    ১২:০৬ পিএম, ২০২২-০৮-০৪

দক্ষিণ আফ্রিকাকেও নাড়িয়ে দিয়েছিল আয়ারল্যান্ড 

ভারত, নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লড়াকু ক্রিকেট উপহার দিলো আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে ২১২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে বেশ কাছে চলে গিয়েছিল আইরিশরা। তবে টানা সপ্তম টি-টোয়েন্টি হার আটকাতে পারেনি তারা।

ব্রিস্টলে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজে তারা লিড নিয়েছে ১-০তে। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক (৭) আর রসি ভ্যান ডার ডাসেন (১০) অল্প রানে ফিরলেও তৃতীয় উইকেটে রিজা হেনড্রিকস আর এইডেন মার্করাম বড় সংগ্রহের ভিত গড়ে দেন প্রোটিয়াদের।

এই উইকেটে তারা ৬০ বলেই যোগ করেন ১১২ রান। মার্করাম মাত্র ২৭ বলে ২ বাউন্ডারি আর ৫ ছক্কায় খেলেন ৫৬ রানের বিধ্বংসী ইনিংস। ১৬তম ওভারের চতুর্থ বলে তাকে তুলে নেন গ্যারেথ ডেলানি। ঠিক পরের বলে আরেক সেট ব্যাটার হেনড্রিকসকেও (৫৩ বলে ৭৪) আউট করেন আইরিশ এই লেগস্পিনার।

তবে তাতে রানের গতি আটকানো যায়নি প্রোটিয়াদের। ত্রিস্তান স্টাবসের পর (১১ বলে ২৪) ডোয়াইন প্রিটোরিয়াস ৭ বলে ২১ রানের ক্যামিও খেলে দুইশ পার করে দেন দক্ষিণ আফ্রিকাকে। ৫ উইকেটে ২১১ রান তুলে তারা। জবাবে ঝড়ো সূচনাই করেছিল আয়ারল্যান্ড। তবে ৪৩ রানের মধ্যে তাদের দুই ওপেনার অ্যান্ডি বালবির্নি (১৩ বলে ১৪) আর পল স্টার্লিংকে (১১ বলে ১৮) তুলে নেন ওয়েন পারনেল।

এরপর ৮৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আইরিশরা। সেখান থেকে লরকান টাকার আর জর্জ ডকরেলের ৪৭ বলে ৮৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে ভয় পাইয়ে দিয়েছিল। শেষ ৫ ওভারে আইরিশদের দরকার ছিল ৬৪ রান। শেষ তিন ওভারে ৪২।

কিন্তু ১৭তম ওভারের শেষ বলে টাকারকে আউট করেন তাবরেজ শামসি। ৩৮ বলে ৭ চার আর ৫ ছক্কায় টাকার করেন ৭৮। ঠিক পরের ওভারের প্রথম বলে আরেক মারকুটে ব্যাটার ডকরেলকে (২৮ বলে ৪৩) ফিরিয়ে আইরিশদের সব আশা ভরসা শেষ করে দেন ডোয়াইন প্রিটোরিয়াস। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯০ রানে থামে আয়ারল্যান্ড। দুটি করে উইকেট নেন কেশভ মহারাজ, ওয়েন পারনেল আর তাবরেজ শামসি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর