বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিন সেনা নিহত 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪০ পিএম, ২০২২-০৮-১৫

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিন সেনা নিহত 

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার কমপক্ষে তিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন সেনা। ইসরায়েলি বাহিনী কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। 

  সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার রাত ৮টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাজধানী দামেস্কের কাছাকাছি গ্রামাঞ্চলে এবং উপকূলীয় প্রদেশ টারতুসের কিছু এলাকা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। নাম প্রকাশ না করা শর্তে একটি সামরিক সূত্র জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের এই ‘আগ্রাসন’ মোকাবিলা করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

  এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় তিন সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে হামলা চালানো হয়েছিল। অপর দিকে টারতুসে হামলা চালানো হয়েছে ভূমধ্যসাগর থেকে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

  ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটিতে ইসরায়েলি বাহিনী দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। সরকারি বিভিন্ন অবস্থানের পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকেও রোববারের হামলার খবরে বলা হয়েছে।খবর আল জাজিরার।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর