শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:১৮ পিএম, ২০২২-০৮-২২
সন্ত্রাসবাদের মামলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ( ২২ আগস্ট) ইসলামাবাদের হাইকোর্ট এই জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে জনসমাবেশে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং নারী বিচারককে প্রকাশ্যে হুমকি দেওয়ায় রোববার রাতে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এ নিয়ে সোমবার সকালের দিকে পিটিআইয়ের আইনজীবীরা আগাম জামিনের আবেদন করেছিলেন।
ডন জানায়, পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে আগাম জামিনের আবেদন করেছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির আশঙ্কায় তার বাড়ির সামনে জড়ো হয়েছেন হাজার হাজার দলীয় কর্মী।
ইমরান খানের মন্ত্রিসভার সাবেক মন্ত্রি আলি আমিন গান্দাপুর একটি টুইট বার্তায় লেখেন, সাবেক গ্রেফতার করা হলে ইসলামাবাদ দখলে নেওয়া হবে। পাকিস্তানের কোনো নেতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করার ঘটনা বিরল।
এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর বিপক্ষেও সম্প্রতি কথা বলতে শুরু করেছেন ইমরান খান। ইমরানের অভিযোগ, মার্কিন ষড়যন্ত্র থেকে তাকে উদ্ধারের জন্য কোনো কাজ করেনি সেনাবহিনী। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে সবসময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশটির সরকারে প্রভাব খাটিয়েছে দেশটির সেনাবাহিনী।এরইমধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের ভাষণ টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ইসলামাবাদে এক সমাবেশে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: ডন
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited