শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৫৬ পিএম, ২০২২-০৮-২৯
এবার নাচের ভিডিও পোস্ট করলেন হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন পার্টিতে নাচার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এই ঘটনায় তার পাশে দাঁড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। সানা মারিন নাচার ঘটনায় সংহতি জানিয়ে স্থানীয় সময় রোববার ( ২৮ আগস্ট) টুইটারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি নিজের নাচার একটি ভিডিও পোস্ট করেছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলোম্বিয়া সফরের সময় একটি ক্লাবে গিয়ে নেচেছিলেন হিলারি। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, নাচতে থাকো, সানা মারিন। এদিকে এই ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরই টুইটারে হিলারিকে ধন্যবাদ জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।
সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ছবি ও ভিডিও গত সপ্তাহে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। সমালোচকরা বলেছেন যে এই নাচের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী অনুপযুক্ত আচরণ দেখিয়েছেন। পরে অবশ্য এই ঘটনায় ক্ষমা চেয়েছেন সানা মারিন। ৭৪ বছর বয়সী হিলারি ক্লিনটন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী। সূত্র: এনডিটিভি
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited