বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রিল কেটে এপর্যন্ত ৫০০ চুরি 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫১ পিএম, ২০২২-০৯-২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রিল কেটে এপর্যন্ত ৫০০ চুরি 

মো. আজিজুল হক ফকির মাদারীপুর শিরখাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার)। তবে তিনি অভিনব কায়দায় রাজধানীর বিভিন্ন এলাকার বাসা-বাড়ি ও দোকানের গ্রিল কেটে চুরি করতেন।

এপর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার বাসা-বাড়ির গ্রিল কেটে প্রায় ৫০০ চুরি করেছেন।সম্প্রতি রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কাফরুল থানার পুলিশ।বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলসাড়ে ৩ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার।তিনি বলেন, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কাফরুল থানার সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। অভিযানে তার কাছ থেকে ১টি শাবল, ১টি বোল্ড কাটার, ২টি গাড়ির ভুয়া নম্বর প্লেট, ১টি তালা, ১টি বড় স্ক্রু ড্রাইভার, ১২টি শাড়ি, ১টি প্লাইয়ার্স, ১টি মোবাইলফোন, নগদ ২ হাজার ৪০৯ টাকাসহ ১টি প্রেসার মাপার যন্ত্র রাখার ব্যাগ এবং চুরির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার আজিজুল অভিনব কায়দায় চুরি করতো। এই কাজে তিনি বিভিন্ন সরঞ্জামাদিসহ একটি প্রাইভেটকারও ব্যবহার করতেন। সাদা রঙয়ের ওই প্রাইভেটকার নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াতেন। টার্গেটেড বাসা বা দোকানে রাতের বেলায় গিয়ে তালা বা গ্রিল কেটে স্বর্ণালংকর, টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন। গ্রিল ও তালা কাটায় খুবই দক্ষ। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আজিজুল জানিয়েছেন, তিনি অভিনব কায়দায় রাজধানীর বিভিন্ন এলাকার বাসা-বাড়ি ও দোকানের গ্রিল ও তালা কেটে প্রায় ৫০০ চুরির কথা স্বীকার করেছেন। কোনো ইলেক্ট্রিক্যাল ডিভাইসে হাত না দিয়েই চুরি করতেন। এতে ধরা পড়ার সম্ভাবনা কম থাকতো। তিনি আরও বলেন, আজিজুল গ্রেফতার হওয়ার রাতেও কাফরুল থানার সেনপাড়া ও পল্লবীর বেনারশি পল্লীর শাড়ীর দোকানে চুরি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। চোর চক্রের সদস্য আজিজুলের নামে রাজধানীর বনানী থানায় ৩টি ও মাদারীপুর জেলায় ১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কাফরুল থানায় একটি মামলা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ সদস্য।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর