বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শাশুড়ির কামড়ে জামাইয়ের কান বিচ্ছিন্ন 

সংবাদদাতা,খুলনা :    |    ০৫:৫৫ পিএম, ২০২২-১০-০৫

শাশুড়ির কামড়ে জামাইয়ের কান বিচ্ছিন্ন 

তুচ্ছ ঘটনায় জামাই শ্বাশুড়ির দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জের পৌছায় হাসপাতাল পর্যন্ত। শ্বাশুড়ির কামড়ে জামাইয়ের শরীর থেকে কানের নিচের অংশ বিচ্ছিন্ন আর জামাইয়ের আঘাতে শ্বাশুড়ির হাতের শিরা কেটে যায়। খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুরের চেচুয়া গ্রামের এ ঘটনাটি ঘটেছে। বর্তমানে তারা দু’জন পাইকগাছা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছে।জামাই পাইকগাছা উপজেলার চেচুয়ার গ্রামের বাসিন্দা আছির উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস। তিনি বলেন, রোববার বিকেলে শ্বাশুড়ি হাফিজা খাতুন বাড়িতে এসে তার নিকট টাকা ধার চান। এর আগে শ্বাশুড়ি একবার মেঝ শ্যালককে আদালত থেকে জামিনের জন্য ৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। ভারতে অপর শ্যালক আটক থাকায় টাকাটা ধার করতে আসেন তিনি। টাকাটা ধার দেওয়াতে অস্বীকৃতি জানালে জামাই শ্বাশুড়ির মধ্যে বাকবিতান্ড হয়। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে শ্বশুড়ি জামাইয়ের কানে কামড় দিলে শরীর থেকে কান বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময়ে শ্বশুড়ির আক্রমণ থেকে বাচতে গিয়ে তাকে ঠেলা দিলে পাশ্ববর্তী ঘেরার ওপর পড়ে গিয়ে হাতের শিরা বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার সময় দু’জনের বাকবিতন্ডার জেরে শ্বাশুড়ি জামাইয়ের বাম কানে কামড় বসিয়ে নিচের অংশ ছিড়ে ফেলে। এসময় জামাই আত্মরক্ষায় শ্বাশুড়িকে ধাক্কা দিলে সে পাশের ঘেরার উপর পড়ে হাতের তালুর উপরের টেন্ডুল (শিরা) কেটে জখম হয়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, একজনের কান ছিড়ে গেছে ও অপর জনের হাতের শিরা কেটে গুরুতর জখম হয়েছে। দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে। এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর