বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পূজার ছুটিতে হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৬ পিএম, ২০২২-১০-০৫

পূজার ছুটিতে হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়

সাধারণত শুক্র-শনিবার পরিবার নিয়ে বাইরে বেড়াতে যাই। কিন্তু আজ দুর্গোৎসব। এজন্য অফিস বন্ধ। তাই ছেলেমেয়েদের নিয়ে হাতিরঝিলে চলে এসেছি। এতে তারা খুবই খুশি। বুধবার (৫ অক্টোবর) বিকেলে হাতিরঝিলে পরিবার নিয়ে বেড়াতে আসা খিলগাঁওয়ের বাসিন্দা মাহবুব আলম এসব কথা বলেন। মাহবুব আলমের মতো এমন হাজারো দর্শনার্থী হাতিরঝিল বেড়াতে আসেন। তারা জানান, শুক্র ও শনিবার পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে বেড়ানো একটি সাধারণ বিষয়। কিন্তু দুর্গোৎসব, পহেলা বৈশাখ, ঈদের ছুটিসহ বিশেষ দিনে বেড়ানোর মজাই আলাদা। অনেকেই এমন দিনের জন্য অপেক্ষা করেন। বেড়াতে গিয়ে আড্ডাবাজি, খাওয়া-দাওয়া ও আনন্দ করা যায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ইকরাম হোসেন বলেন, পূজা উপলক্ষে একদিনের বিশেষ ছুটি পেয়েছি। তাই পরিবার নিয়ে বের হয়েছি। আজ রাস্তাঘাট ফাঁকা। ঘুরে ভালো লাগছে। হাতিরঝিলে ঘুরতে এসে বাদাম, ফুচকাসহ ফাস্টফুড আইটেম খাওয়া ছাড়াও সেলফি তোলা যেন একটি বিশেষ অংশ। হাতিরঝিলে দেখা যায়, তরুণ-তরুণীরা সেলফি তুলতে ব্যস্ত। উত্তরা থেকে আসা নাসরিন, তামান্না ও ইকবাল মিয়া বলেন, ঘুরতে এসে সেলফি তুলে ফেসবুকে দেওয়া আমাদের রীতিনীতির মধ্যে চলে এসেছে। তাই সেলফি তুলছি ফেসবুকে আপলোড দেবো বলে। এছাড়া স্মৃতি সংরক্ষণের একটি বড় বিষয় এখানে থেকে যায়। দর্শনার্থীদের কয়েকজন হাতিরঝিলের পানির দুর্গন্ধ নিয়ে অভিযোগ করেন। ফয়েজ আহমেদ নামে এক দর্শনার্থী জানান, পানির দুর্গন্ধ বিরক্তিকর। এজন্য লেকের কাছাকাছি গিয়ে বসা যায় না। ওয়াটার বাসে ঘুরতে ভালো লাগে না। সরকারের এ বিষয়টি নজরদারিতে আনা উচিত।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর