শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:০০ পিএম, ২০২২-১০-০৬
যারা অবৈধভাবে পাহাড় কেটে বসতি স্থাপন করেছে তাদেরকে আর কোনভাবেই পাহাড় কাটতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে প্রশাসন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৫ তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে অবৈধভাবে যারা বসবাস করছে তাদের ইতিপূর্বে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। তাদেরকে খুব শিগগিরই একটি চূড়ান্ত নোটিশ দেওয়া হবে। সেই নোটিশ দেওয়ার পর সেখান থেকে উচ্ছেদ করা হবে। জঙ্গল সলিমপুরের পরিবেশ প্রতিবেশ সমুন্নত রেখে সেখানে সরকারি স্থাপনা নির্মাণ করা হবে। ডিআইজি বলেন, পাহাড় কেটে সরকারি খাস জায়গায় যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে তাদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জায়গা দখল করে যারা পাহাড় কেটে সরকারি খাস জমি বিক্রি করছে তাদের পেছন থেকে ইন্ধন দিচ্ছে কিছু লোক। আর যখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উচ্ছেদে যান তখনই তাদের সাঙ্গপাঙ্গরা প্রশাসনের ওপর হামলা চালায়। তাদেরকে আমরা চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রয়েছে। যারা এ কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited