বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে ৭৪ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করার পর ধ্বংস

যশোর জেলা প্রতিনিধি    |    ০৭:৪৫ পিএম, ২০২২-১০-১১

যশোরে ৭৪ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করার পর ধ্বংস

যশোর সদর উপজেলার পুলেরহাটের নিমতলায় ৭৪ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করার পর ধ্বংস করা হয়েছে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার নাজিউর রহমান নিমতলা থেকে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বোঝাই দু’টি ট্রাক জব্দ করেন। এরপর রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জয়নাল আবেদিন ও রিপন হোসেন নামে দু’জনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জয়নাল চাঁচড়া ডালমিলের মৃত আব্দুর কাদের মোল্লা ও রিপন ব্রাক্ষ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার নাটগর গ্রামের মালন মিয়ার ছেলে।
জব্দকৃত ৭৪ মণ আফ্রিকান মাগুর চাঁচড়া মৎস্য বিক্রি কেন্দ্রের পাশে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। এসব মাগুর চাঁচড়ার মাছ ব্যবসায়ী নাজমুল হোসেন চট্টগ্রামে পাঠাচ্ছিলেন বলে জানায় র‌্যাব। ট্রাক চালক ইমরান হোসেন বলেন, জয়নাল দালালের কথামতো তিনি মাছ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। এগুলো নিষিদ্ধ তা তিনি জানতেন না। র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লে. কমান্ডার নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সোমবার বিকেল পাঁচটায় নিমতলা থেকে চট্টগ্রামের উদ্দেশে নিষিদ্ধ আফ্রিকান মাগুর পাঠানো হচ্ছে। ওই সময় অভিযান চালিয়ে ট্রাক দু’টিকে জব্দ করা হয়। ড্রাইভার পাঙ্গাস মাছ বলে প্রতারণার চেষ্টা করলেও তারা নিষিদ্ধ আফ্রিকান মাগুর হিসেবে চিহ্নিত করেন। পরে ট্রাকসহ মাছ চাঁচড়া মৎস্য বিক্রি কেন্দ্রে এনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দু’ড্রাইভারকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আফ্রিকান মাগুর চাষ, পরিবহন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানান তিনি। মাছ ধ্বংস ও জরিমানা আদায়কালে সদর উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান রেজা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর