শিরোনাম
যশোর জেলা প্রতিনিধি | ০৭:৪৭ পিএম, ২০২২-১০-১১
যশোরে মাদক মামলায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। ১১ অক্টোবর মঙ্গলবার স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। একই মামলায় জাহাঙ্গীরের পিতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি সাজ্জাদ মুস্তাফা রাজা। মামলার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রাম দিয়ে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষনিক একটি টিম পায়রা ডাঙ্গা মধ্যপাড়ার মসজিদের সামনে অবস্থান নেয়। কিছু সময় পর একটি আলমসাধু আসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে আলমসাধু চালক জাহাঙ্গীরকে আটক করে ওই আলমসাধু তল্লাসি চালায়। এসময় আলম সাধুর টুলবক্সের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল ও পাশে থাকা গাড়ির অতিরিক্ত টায়ারের ভেতর থেকে আরও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এরসাথে তার পিতাও জড়িত রয়েছে বলে জানায় জাহাঙ্গির। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেলের পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে ওই দুইজনতে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। ২০১১ সালের ১০ ডিসেম্বর মামলাটি তদন্ত করে দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট জমাদেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আলী শেখ। মঙ্গলবার আদালত এ মামলার রায় ঘোষনা করেন। আসামি জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited