শিরোনাম
ঠাকুরগাঁও প্রতিনিধি | ০৭:০৭ পিএম, ২০২২-১০-১৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে যদি দুর্ভিক্ষ হয়, তাহলে প্রধানমন্ত্রী আছেন কেন? দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো তার। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করুন।
দেশের মানুষের জন্য কিছু করতে না পারলে আপনার প্রধানমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আবার প্রমাণ হলো যে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
তিনি আরও বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করেও বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে না পারার কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করেছেন। আমরা শুরু থেকেই বলে এসেছি, এ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। গাইবান্ধার উপ-নির্বাচনের ভোট, তা আবার প্রমাণ করেছে। সেই সঙ্গে এটাও প্রমাণ করেছে, এ নির্বাচন কমিশন একটি ব্যর্থ নির্বাচন কমিশন।
চট্টগ্রামে আমাদের যে সমাবেশ হয়েছে, তাতে লাখো মানুষের সমাগম দেখে বোঝা যায়, বিএনপি কখনো থেমে থাকার দল নয়। আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করা হবে, যোগ করেন ফখরুল।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited