শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৪১ পিএম, ২০২২-১০-১৫
রক্ষণাবেক্ষণ কাজের জন্য চট্টগ্রামের দুই সার কারখানা সিইউএফএল ও কাফকো-তে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সিইউএফএল সার কারখানা প্রতিষ্ঠা করে সরকার। সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হয়। বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া। এছাড়া কাফকো যৌথভাবে বাংলাদেশ সরকারের এবং জাপান, নেদারল্যান্ড ,ডেনমার্কের মালিকানায় একটি প্রজেক্ট যা ১৯৯৩ সাল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে। কাফকো প্রতিদিন প্রায় ১৫০০ মেট্রিক টন এমোনিয়া এবং ১৭৫০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। বছরে প্রায় ৬ লাখ টন মেট্রিক টন ইউরিয়া সার কাফকো থেকে সারাদেশে সরবরাহ করা হয়। কারখানা দুটিতে আপাতত গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ দুটি কারখানায় দৈনিক চাহিদা ৮০ মিলিয়ন ঘনফুট। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আমিনুর রহমান জানান, কারখানা দুটি গ্যাসের কারণে বন্ধ নেই। কাফকো এবং সিইউএফএল চালু হলেও চট্টগ্রামে তেমন গ্যাস সংকট হবে না।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited