বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপ শুরু সুইজারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:৫৮ পিএম, ২০২২-১১-২৪

ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপ শুরু সুইজারল্যান্ডের

ক্যামেরুনকে হারিয়ে কাতার বিশ্বকাপ শুরু করেছে সুইজারল্যান্ড। বৃহস্পতিবার আল ওয়াকরার আল জানুব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে আফ্রিকার দেশটিকে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৪৮ মিনিটে সুইজারল্যান্ডের জয়সূচক গোলটি করেছেন তাদের ক্যামেরুনিয়ান বংশোদ্ভূত খেলোয়াড় ব্রিল এমবোলো।


ম্যাচে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রায় সমান তালে খেলেছে ইউরোপ ও আফ্রিকার দেশ দুটো। বল দখলে কেউ কারো চেয়ে কম ছিল না। প্রথমার্ধে সুইজারল্যান্ড একটু প্রধান্য নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধের খেলা হয়েছে সমানে সমান। গোলশূন্য প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয় ইউরোপের দেশটি। একটি গোছানো আক্রমণ ছিল। মাঝমাঠ থকে আসা বল ডান প্রান্তে ধরে সামনে এগিয়ে নিঁখুত ক্রস করেছিলেন জাদরান শাকিরি। দৌড়ে এসে সে বলে পা লাগাতে কোনো ভুল করেননি ব্রিল এমবোলো।

ক্যামেরুনের বিপক্ষে গোল করেছেন ক্যামেরুনে জন্ম নেওয়া এমবোলো। তিনি সুইজারল্যান্ড জাতীয় দলে খেলছেন ২০১৫ সাল থেকে। ৬০ ম্যাচে ১২টি গোলও আছে তার। এই প্রথম জন্মভূমির বিপক্ষে গোল করলেন ২৫ বছর বযসী এই ফরোয়ার্ড। গোল হজমের পর সেটা ফিরিয়ে দিতে আপ্রাণ চেষ্টা ছিল আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটি। দ্বিতীয়ার্ধে তারা আরেকটু গুছিয়ে খেলে বারবার হানা দিয়েছিল সুইজারল্যান্ড রক্ষণে। এর মধ্যে ৫৭ মিনিটে দারুণ একটা সুযোগও তৈরি করেছিল তারা। পোস্টেও সামনে থেকে এরিক ম্যাক্সিমের শট কোন মতে কর্নার করে দলকে গোল খাওয়া থেকে রক্ষা করেন সুইজ গোলরক্ষক ইয়ান সোমবার।

শেষ দিকে ক্যামেরুনের অলআউট ফুটবলে প্রতি আক্রমণ থেকে দুইবার ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়েছিল সুইজারল্যান্ডেরও। এর মধ্যে ভালো সুযোগটি ছিল ইনজুরি সময়ে পঞ্চম মিনিটে। হ্যারিস সেফোভিচের শট ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক। প্রমার্ধে দুই দলের সামনেই ছিল গোল করার একাধিক সুযোগ। ৩০ মিনিটে ক্যামেরুন প্রথমার্ধে তাদের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিল গোল করার। মার্টিন হোংলার শট গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে ক্লিয়ার করেন ডিফেন্ডার সিলভান উইডমার।

৪০ মিনিটে সুইজারল্যান্ডের রুবেন ভারগাসের ক্রসে চমৎকার হেড নিয়েছিলেনন নিকো এলভেদি। দুর্ভাগ্য তার হেডের বল বাইরে চলে যায় পোস্ট ঘেঁষে। বিরতির বাঁশি বাজার আগ মূহূর্তে আরেকটি সুযোগ তৈরি হয়েছিল সুইজারল্যান্ডের সামনে। এবারও উৎস ছিলেন রুবেন ভারগাস। পোস্টের খুব কাছ থেকে নেওয়া ম্যনুয়েল একানজির হেড চলে যায় বাইরে।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর