শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২২-১২-২০
টঙ্গী প্রতিনিধি :
টঙ্গীর কলেজ গেইট এলাকায় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম লুৎফর রহমান (৩৯), সে জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মো: সরোয়ার হোসেনের ছেলে। নিহত লুৎফর রহমান গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ কুনিয়া পাছর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টঙ্গী পশ্চিম থানার এসআই ইয়াকুব জানান, গ্রীণ অনাবিল (ঢাকা মেট্রো-ব-০৭৩১) পরিবহণের একটি বাস ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ঘটনায় ড্রাইভারসহ বাসটিকে আটক করা হয়েছে। আটককৃত ড্রাইভারের নাম আব্দুর রব, পিতা-ইয়াদ আলী, তার বাড়ি গুরুদাসপুর থানার নাটোর জেলায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জানা যায়, গ্রীণ অনাবিল পরিবহণ কোম্পানী অবৈধভাবে গাজীপুরে প্রবেশ করছে। এই গ্রীণ অনাবিলের চলাচলের জন্য অনুমোধন দেয়া আছে-৪২৪নং রোডে। এই গ্রীণ অনাবিল কোম্পানীর গাড়ি নারায়ণগঞ্জের সাইটবোড থেকে উত্তরা কামাড়পাড়া দৌড় পর্যন্ত চলাচলের অনুমোধন আছে। কিন্তু এই গ্রীণ অনাবিল কোম্পানীর প্রায় শতাধিক বাস অবৈধভাবে চালাচ্ছেন। এ বিষয়ে পুলিশ কমিশনার ও ট্রাফিক ডিসিসহ প্রশাসনের বরাবর অনেকেই বেশ কয়েকবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited