শিরোনাম
পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : | ০৬:৫০ পিএম, ২০২২-১২-২১
দিনাজপুরের পার্বতীপুর লালবিলাস পলি পড়ায় বাঁশঝাড় থেকে এক আলেম পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। বুধবার (২১ডিসেম্বর) সকালে পার্বতীপুর লাল বিলাস পলিপাড়ায় বাঁশ ঝাড় থেকে মামুন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে , বুধবার সকালে এলাকাবাসী বাস ঝাড়ে মামুনের লাশ দেখতে পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশকে খবর দিলে পার্বতীপুর মডেল থানা পুলি
শ ঘটনাস্থলে এসে মামুনের মরদেহ উদ্ধার করে। মামুনের মরদেহ বুধবার দুপুর ১টায় ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মামুন পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তাফাপুর ইউনিয়নের লাল বিলাস পলিপাড়ার নুর ইসলামের পুত্র সে লাল বিলাস মাদ্রাসার আলেম পড়ে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার মা মুসলেমা খাতুন জানান মঙ্গলবার রাত আটটার দিকে মামুন ৩ শত টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে সে আর রাতে বাড়ি ফিরে আসেনি,ফিরেছে পরদিন বুধবার সকালে লাশ হয়ে। তবে তার মৃত্যুর আসল রহস্য জানা যায়নি। পার্বতীপুর মডেল থানার যোগাযোগ করলে এস আই সাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , মৃত্যুর আসল কারন জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে পয়জন জাতিয় কিছু সেবন করেছে বলে তিনি মনে করেন। মরদেহর ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited