শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৮:১৮ পিএম, ২০২০-০৯-২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও সর্বানন্দ ইউনিয়নের পৃথক জলাশয়ের পানিতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মাস্টারপাড়াস্থ একটি পুকুর থেকে সিপন মিয়া (২২) নামে প্রতীবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিপন মিয়া ঐ গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে শুক্রবার সকাল থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মশিউর রহমান লাশ উদ্ধার করেন। এদিকে, সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের একটি ডোবা থেকে মমিনুল ইসলামের ছেলে শাফিউল ইসলাম সীমান্ত (৯) ও আমিনুল ইসলামের ছেলে আল মামুন শিমুল (৭) নামে ২ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা দুজনোই শুক্রবার সকালে নিখোঁজ হয়। এরপর প্রতিবেশি সোহাগ মিয়া তার মাছ ধরার কারেন্ট জাল তুলতে গিয়ে ডোবায় তার পাতানো জালে ২ শিশুর লাশ পেঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ডোবা থেকে ২ শিশুর লাশ উদ্ধার করেন। শাফিউল ইসলাম সীমান্ত ও আল মামুন শিমুল উভয়ে চাচাতো-জেঠাতো ভাই।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত জানান, পৃথক ঘটনায় থানায় দু’টি ইউডি মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited